সন্তান-গড়ার-১০০-টিপস বইটি সম্পর্কে কিছু কথা
সন্তান গড়ার ১০০ টিপস বইটি মায়েদের জন্য অত্যন্ত আদর্শ একটি বই । বর্তমান সময়ে শিশুদেরকে যদি পরিপূর্ণ গাইডলাইন না দেয়া হয় তাহলে খুব সহজেই সে ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে । আধুনিক সমাজ ব্যবস্থা এবং আমাদের পরিবেশ দুটি বিষয়কে মাথায় রেখে একটি ভারসাম্য নীতিতে বাচ্চাদেরকে পরিচর্যা করতে হয় । সময়ের সাথে সাথে বেড়েছে আমাদের কর্মব্যস্ততা আমরা অল্প সময়ে অনেক কিছু পেতে চাই । শিশু সন্তানের প্রতি গভীর মনোযোগ দেওয়া অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না কিন্তু সন্তান গড়ার ১০০ টিপস বইটি আপনার সন্তানকে একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ।
শিশুদের মন-মানসিকতা এবং চিন্তা দ্বারা হচ্ছে কাদামাটির মত, আপনি চাইলেই আপনার মনের মত করে সেটাকে আকৃতি দিতে পারবেন । কিন্তু এজন্য প্রয়োজন হচ্ছে আপনার নির্দিষ্ট পদ্ধতিতে শিক্ষা গ্রহণ । সন্তান গড়ার ১০০ টিপস বইটি মূলত একজন মাকে এবং বাবাকে সেই শিক্ষাই দেয় যা তার সন্তানকে একজন পরিপূর্ণ এবং আদর্শ মানুষ গড়ায় সহায়তা করে ।
লেখকের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং গবেষণার ফসল এটি । যা আপনার সন্তান প্রতিপালনকে করে তুলবে সহজ এবং সাফল্যমন্ডিত । একটি শিশুর মন মেজাজ বুঝতে আপনাকে সহায়তা করবে এবং বাবা মায়ের সাথে সন্তানের সুসম্পর্ক বজায় থাকার একটি প্রক্রিয়া বা মাধ্যম বলতে পারেন এটিকে ।
এটি এমন একটি বই যা আপনাকে শিশুর মন মানসিকতা বুঝতে এবং তার প্রয়োজনীয়তা অনুযায়ী তার সাথে কেমন আচরণ করা উচিত সে বিষয়ে শিক্ষা দিবে । প্রত্যেকটি শিশু প্রাথমিকভাবে তার পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে তাই পারিবারিক লোকদের আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত রয়েছে এই বইটিতে । ছোট্ট শিশুর মেধা মনন এবং তার সৃজনশীল চিন্তাধারাকে আপনি কিভাবে প্রভাবিত করে তাকে আপনার মনের মতো তৈরি করতে পারেন এ বিষয়গুলো চমৎকারভাবে উল্লেখ করা রয়েছে সন্তান গড়ার ১০০ টিপস নামক বইটিতে ।
বইটিতে একটি শিশুর ক্রমান্বয়ে মেধা বিকাশের পর্যায়গুলো তুলে ধরা হয়েছে যেমন-
আপনার শিশুর বয়স যখন এক বছর তখন তার সাথে কেমন আচরণ করা উচিত
শিশুটির বয়স যখন দুই বছর তখন তার সাথে আচরণের ধরন কেমন হবে
আপনার শিশুটি যখন তিন বছর অতিক্রম করবে তখন তার সাথে কি ধরনের শিক্ষামূলক আচরণ করা উচিত
শিশুটি যখন স্কুলে যাওয়া শুরু করবে তখন তার সাথে কেমন আচরণ হওয়া উচিত
সাত থেকে ১২ বছরের শিশুদের সাথে কি ধরনের আচরণ হওয়া উচিত এবং কি শিক্ষা তাদেরকে দিতে হবে
শিশুদেরকে শাস্তি দেয়ার বিধান কেমন
অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে সন্তান গড়ার ১০০ টিপস নামক বইটিতে
বইটি আপনার সন্তান লালন পালনে অত্যন্ত সহায়ক হবে বলে বিশ্বাস করি
Brand: শিশু কিশোর