প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটি সম্পর্কে কিছু কথা
প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটি মূলত সামান্য কিছু প্রোগ্রামিং জানা ছাত্র ছাত্রীদের জন্য যারা প্রোগ্রামিং সম্পর্কে একেবারেই কিছু জানেনা তারাও বইটি পড়তে পারে তবে এর আগে এই লেখকের প্রাথমিক বই হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি পড়ে আসলে খুব বেশি উপকার হবে । প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটিতে প্রোগ্রামিং নিয়ে মাথায় ঘুরপাক খাওয়া হাজারো প্রশ্নের উত্তর দেয়া হয়েছে যেগুলো বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । বর্তমান সময়ে যারা প্রোগ্রামিং শিখে একজন দক্ষ প্রোগ্রামার হয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান এই পেশায় তাদের জন্য প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটি অত্যন্ত সহায়ক বলে আমি মনে করি ।
প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটি আপনাকে যেভাবে সহায়তা করবে
প্রোগ্রামিং এর সাধারণ বিষয় গুলো শেখার পরে অ্যাডভান্স লেভেলে আপনাকে নিয়ে যাবে বইটি ।
প্রোগ্রামিংকে পেশা হিসেবে নেয়ার একটি পরিপূর্ণ গাইডলাইন আপনি পেয়ে যাবেন ।
প্রোগ্রামিং বিষয়ে যে কোন ধরনের প্রশ্নের উত্তর খুব সহজে এবং সাবলীল ভাষায় দেয়া হয়েছে বইটিতে যা
প্রোগ্রাম শেখার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি আগ্রহী করে তুলবে ।
অনেক জটিল বিষয়গুলোকে সহজ ভাবে উপস্থাপনার ফলে যে কোন বয়সের মানুষের জন্য বইটি সহায়ক হতে পারে ।
সময়ের সাথে সাথে মানুষের পেশাগত জীবনে এসেছে পরিবর্তন, বর্তমান সময়ে মানুষ অনলাইন এ নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে খুব বেশি আগ্রহী। অনলাইন ভিত্তিক ক্যারিয়ারের ক্ষেত্রে ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপস ডিজাইনিং এবং অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ক ক্যারিয়ার গুলো খুব বেশি চাহিদা সম্পন্ন । অর্থনৈতিক দিক বিবেচনা করলেও প্রোগ্রামিং সম্পর্কিত কাজগুলোর মূল্য অন্যান্য যে কোন কাজের তুলনাই অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই প্রোগ্রামিং নিয়ে কাজ করার আগ্রহ মানুষের বেশি থাকে । সেই দিক বিবেচনায় প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটি প্রাথমিকভাবে যেকোনো ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে ।
প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মজার ভঙ্গিতে এবং খেলার ছলে প্রোগ্রামিংয়ের জটিল বিষয়গুলো সহজ করে তুলেছেন লেখক । কিছু কিছু ক্ষেত্রে ছন্দে ছন্দে প্রোগ্রামিং এর বিভিন্ন তথ্য উপাত্ত চুল ছাড়া বিশ্লেষণ করা হয়েছে । প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী সময়ের দিক বিবেচনায় বইটি প্রোগ্রামিং শেখার ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ।
ঝংকার মাহবুবের হাবলুদের জন্য প্রোগ্রামিং এবং প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বই দুটি কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে আপনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে । প্রোগ্রামিং শেখার জন্য বিভিন্ন সেন্টারে কোচিং করে আপনি যে উপকার পাবেন না প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটি আপনাকে তার থেকেও বেশি উপকৃত করবে বলে আমি বিশ্বাস করি । আর্থিক বিবেচনায় বইটি খুবই সস্তা হলেও গুণগতমান বিবেচনায় এটি অত্যন্ত সহায়ক একটি বই । উপযোগী এবং দারুণ সব টেকনিক অবলম্বন করার মাধ্যমে মাথার মধ্যে প্রোগ্রামিং এর জটিল বিষয়গুলো খুব সহজে ঢুকিয়ে দেয়ার একটি ব্যবস্থা রয়েছে এই প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটিতে ।
Brand: বেশী বিক্রিত বই